নবাবগঞ্জে কালভার্ট এর উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক , দিনাজপুর নবাবগঞ্জে ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর খালে নিমার্ণকৃত কালভার্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেশন (বিএডিসি)বৃহত্তর বগুড়া ও দিনাজপুর ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০ লাখ টাকা বরাদ্দে খালের উপর কালর্ভাটটি নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের সাংসদ মোঃ শিবলী সাদিক এমপি। এসময় প্রকল্প পরিচালক বৃহত্তর বগুড়া ও দিনাজপুর ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প ও তত্তাবধায়ক প্রকৌশলী বগুড়া সার্কেল বগুড়া ,নির্বাহী প্রকৌশলী বিএডিসি মোঃ মাহাবুব আলম, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম সবুজ প্রমুখও উপস্থিত ছিলেন।

রোকনুজ্জামান মন্ডল, দিনাজপুর প্রতিনিধি

