ধর্মযুদ্ধে জয়ী হয়েছি , বললেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা

 মূল ধারার রাজনীতিতে একেবারেই আনকোরা৷ বিতর্কও কম হয়নি তাঁকে নিয়ে৷ তবু জয়ী হয়ে দলের মুখ উজ্জ্বল করলেন  ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের বহু অভিজ্ঞ নেতা দিগ্বিজয় সিং৷ প্রায় তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মালেগাঁও বিস্ফোরণের অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর৷ আর এখানেই ফের প্রমাণিত, এবারের ভোটযুদ্ধের ভিত্তি পুরোপুরি ধর্মীয় মেরুকরণ৷ আর সেই তাসেই জয় হয়েছে সাধ্বী প্রজ্ঞা, সাক্ষী মহারাজের মতো উগ্র হিন্দুত্ববাদী ব্যক্তিত্বদের৷

সকাল থেকে ভোটের ট্রেন্ডে বারবার এগিয়ে গিয়েছেন সাধ্বী প্রজ্ঞা   দ্বিগিজয় সিংয়ের বিপরীতে তাঁর লড়াই যে খুব একটা কঠিন নয়, তাই যেন পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী৷ বেলা গড়াতেই জানা যায় প্রায় তিন লক্ষ ভোটে জয়ী হয়েছেন তিনি৷ সাধ্বী বলেন, ‘‘এটা ধর্মযুদ্ধ। অধর্মের নাশ করতে এসেছি৷ ধর্মযুদ্ধে জয়ী হয়েছি৷

শুদ্ধস্বর/আই পি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.