শীর্ষ পুলিশ কর্তাদের কাছে সতর্কবার্তা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কা পুলিশের প্রধান পুজুথ জয়সুন্দর

রবিরার সকালে শ্রীলঙ্কার বিভিন্ন হোটেল এবং গির্জা ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠার ঠিক দশ দিন আগেএই হামলা নিয়ে দেশকে সতর্ক করেছিলেন সে দেশের পুলিশ প্রধান। এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা এএফপি। দশ দিন আগের সেই সতর্কবার্তা তাদের হাতেও এসেছে বলে দাবি করেছে এএফপি।

এএফপির দাবি অনুযায়ী, গত ১১ এপ্রিল এই ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্রের খবর এসে পৌঁছেছিল শ্রীলঙ্কার গোয়েন্দাদের হাতে। সেই মতো দেশের শীর্ষ পুলিশ কর্তাদের কাছে সতর্কবার্তাও পাঠিয়েছিলেন শ্রীলঙ্কা পুলিশের প্রধান পুজুথ জয়সুন্দর।

পুলিশ প্রধানের পাঠানো সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, ‘‘একটি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমরা জানতে পেরেছি, ন্যাশনাল তৌহিথ জামাত নামের একটি সংগঠন দেশের বিভিন্ন প্রান্তে আত্মঘাতী জঙ্গি হামলার ষড়যন্ত্র করছে। হামলা চালানো হতে পারে কলম্বোর ভারতীয় হাই কমিশনেও।’’

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.