রাসেলকে আজ বেলা তিনটার মধ্যে ক্ষতিপূরণ দেয়ার জন্য হাইকোর্টের নির্দেশ

বাসচাপায় পা হারানো প্রাইভেটকারচালক রাসেল সরকারকে আজ বুধবার দুপুর ৩টার মধ্যে ক্ষতিপূরণের কিছু টাকা পরিশোধ করতে গ্রিন লাইন পরিবহনের মালিককে বলেছেন আদালত। আদালত বলেছেন, ৩টার মধ্যে রাসেল সরকারকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকার কিছু অংশ না দিলে আমাদের (আদালত) মতো আমরা ব্যবস্থা নেব। আজ বুধবার গ্রিন লাইনের মালিক মো. আলাউদ্দিন ও তার আইনজীবীর উদ্দেশে এক মৌখিক আদেশে এ কথা বলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ।

এর আগে বেলা ১১টায় হাইকোর্টে হাজির হন পরিবহনটির মালিক মো. আলাউদ্দিন। এ সময় গ্রিন লাইন পরিবহনের পক্ষের আইনজীবী আদালতকে বলেন, মো, আলাউদ্দিন বয়স্ক ও অসুস্থ। তার পক্ষে বারবার আদালতে আসা সম্ভব না। রাসেলের ক্ষতিপূরণের টাকা দিতে আরও এক মাসের সময় চান তিনি।

তবে আদালত বলেন, ‘এটা তো কোন দুর্ঘটনা না । ছেলেটাও একটা চালক। তার একটা পা চলে গেলে। আপনারা একবারও তার খবর নিলেন না। মানবিক একটা দিক বলেও কিছু আছে। ছেলেটা হাসপাতালে চিকিৎসা নিল। একটা পা কাটা পড়েছে আরেকটা পা চলে যাওয়ার পথে। আপনারা কোনো খোঁজখবর নেননি।

এ সময় গ্রিন লাইনের আইনজীবী মো. আলাউদ্দিন আদালতকে বলেন, রাসেল সরকারের চাকরির ব্যবস্থা করবে গ্রিন লাইন কর্তৃপক্ষ।

তখন আদালত বলেন, আপনারা আগে বেলা ৩টার মধ্যে আদালত যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছি সেটার কিছু অংশ পরিশোধ করে আসেন। তাহলে আমরা বুঝব, আপনারা আদালতের প্রতি সম্মান দেখিয়েছেন। অন্যথায় আমাদের মতো করে আমরা ব্যবস্থা নেব।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.