মিরপুরে ব্লাকআউট কর্মসূচী পালন

২৫ মার্চ কালরাত্রির গনহত্যার শহীদদের প্রতি সম্মান জানিয়ে মিরপুরে ব্লাকআউট কর্মসূচী পালন ২৫ মার্চের কালরাত স্মরণে আজ সোমবার রাত ৯টায় সারা দেশ জুড়ে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়।

এর মধ্যে দিয়ে ১৯৭১ সালের এই দিনে গণহত্যার শিকার হওয়া শহীদদের স্মরণ করে দেশবাসী। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে এক মিনিট এই কর্মসূচি পালনের ঘোষনা মোতাবেক মিরপুর ১০ এ সেনপাড়া ক্লাব প্রাঙ্গনে ঢাকা মহানগর আওয়ামীলীগ উত্তরের দপ্তর সম্পাদক জননেতা এম সাইফুল্লাহ সাইফুলের নেতৃত্বে প্রোগ্রামটি পালন করা হয়।

প্রোগ্রামের আগে সমবেত জনতার উদ্দেশ্যে জননেতা এম সাইফুল্লাহ সাইফুল বলেন, ২৫ মার্চ কালরাত বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত। দুরাত্মা পাক বাহিনীর অতর্কিত হামলায় সেই রাতে শহীদ হয় হাজারো মানুষ। দেশের স্বাধীনতা অর্জনে প্রথম আত্মাহুতি দেয়া শহীদদের স্মরণ করতে পেরে আমরা গর্বিত। শহীদদের প্রতি সম্মান জানানোর উক্ত অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র জামাল মোস্তফা সহ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন মিরপুর কাফরুল এলাকার আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ এলাকা বিশিষ্টজন ও আপামর জনতা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.