নিউজিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টা পরেই পূর্ব লন্ডনে একটি মসজিদের বাইরে একজনের ওপর হাতুড়ি ও লাঠি দিয়ে হামলা হয়েছে। এতে ২৭ বছর বয়সী ওই ব্যক্তি মাথায় আঘাত পেয়েছেন। তিনজনের একটি হামলাকারী দল এ সময় ইসলামভীতি থেকে চিৎকার করে। তারপর তারা ক্যানন স্ট্রিট রোড ধরে মসজিদের পাশ দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শী একজন বলেছেন, শুক্রবার জুমার নামাজ আদায় করতে ওই মসজিদে সমবেত হয়েছিলেন মুসলিমরা। তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে হামলাকারীরা। ‘লন্ডন মস্ক অ্যাটাক: মেন অ্যাসল্ট মুসলিম ওরশিপার উইথ ব্যাটেন অ্যান্ড হ্যামার আফটার শাউটিং ইসলামোফোবিক অ্যাবিউজ’ শীর্ষক এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে লন্ডনের অনলাইন ইন্ডিপেন্ডেন্ট।
এতে বলা হয়েছে, ওই হামলাকারীরা দ্রুত একটি নীল গাড়িতে চড়ে ঘটনাস্থল ত্যাগ করে।

