জলবায়ু পরিবর্তন ইস্যুতে দেশে দেশে হাজার হাজার শিক্ষার্থীর ক্লাস বর্জন

জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিশ্বের দেশে দেশে ক্লাস বর্জন করেছে হাজার হাজার স্কুল শিক্ষার্থী। এ আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশে। ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ নানা দেশে টিনেজ শিক্ষার্থীরা এ আন্দোলনে রাজপথে নেমেছে। এ আন্দোলনে প্রায় ১০০ দেশ শরিক হবে বলে ধারণা করা হচ্ছে। সুইডিশ টিনেজার গ্রেটা থানবার্গ (১৬) সুইডেনের পার্লামেন্টের বাইরে এ ইস্যুতে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। তার আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে বিশ্বজুড়ে টিনেজাররা আন্দোলনে শরিক হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

বিশ্বজুড়ে স্কুল শিক্ষার্থীদের এ আন্দোলনের সমন্বয় করা হচ্ছে টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কয়েক মাস ধরে তা চলছে। এমন আন্দোলনের কারণে বৃহস্পতিবার শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়ন অর্জন করেছেন গ্রেটা থানবার্গ। জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে ১৬ বছর বয়সী এই বালিকা বিশ্বের শীর্ষ সব নির্বাহী ও রাজনীতিকদের বলেছে, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদেরকে স্বীকার করতেই হবে যে, আমরা ব্যর্থ হয়েছি।

শুদ্ধস্বর/এন.এইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.