নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

রংপুরে নগরীর আমাশু কুকরুলে নিখোঁজের একদিন পর সাদিয়া আক্তার টুকটুকি নামে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই গ্রামের রাজমিস্ত্রী সাইয়েদুল ইসলামের মেয়ে।

শুক্রবার রাত ৮টার দিকে ওই গ্রামের একটি মুরগীর র্ফামের পরিত্যক্ত গর্ত থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়ায় নেমে এসেছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে আমাশু কুকরুল পশ্চিমপাড়ার রাজমিস্ত্রি সাইয়েদুল ইসলামের আড়াই বছরের কন্যা সাদিয়া আক্তার টুকটুকি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে নিখোঁজ শিশুর পিতা থানায় সাধারণ ডায়েরী করেন। পুলিশ অনুসন্ধান চালিয়ে শুক্রবার রাতে ওই গ্রামের ইয়াসিন আলীর মুরগীর ফার্মের পরিত্যক্ত গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
রংপুর মেট্রো পুলিশের পশুরাম থানার ওসি (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.