কাশ্মীর সীমান্তে আবারো গোলাগুলি, সেনাসহ নিহত ৪

পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত প্রদানের কিছুক্ষণ পরই ভারতীয় বাহিনীর গুলিতে দুই পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান। সীমান্তের লাইন অব কন্ট্রোলে ভারতীয় সেনাদের চালানো গুলিতে সেনা সদস্যের পাশাপাশি দুজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদফতর (আইএসপিআর) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বাহিনী কোনো কারণ ছাড়াই লাইন অব কন্ট্রোলে বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে দুজন সামরিক ও দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও অনেকে আহত হয়েছে। আহতদের কোটলি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত দুই সেনার নাম হাওলাদার আবদুর রব ও খুররম বলে আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে।

ভারতীয় বাহিনীর হামলায় পর পাকিস্তানও পাল্টা গুলিবর্ষণ করেছে এবং সীমান্তে পাক বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

এদিকে ভারত দাবি করছে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখায় শুক্রবার রাতভর গোলাগুলিতে রুবানা কসার (২৪) নামে এক মা এবং তার দুই শিশুসন্তান নিহত হয়েছেন।

গত আট দিন ধরে কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখায় প্রতিবেশী দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। নিয়ন্ত্রণরেখার পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত সব স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.