ট্রাকের ভিতর থেকে ড্রাইভার ও হেলপারের লাশ উদ্ধার

ট্রাকের ভিতর থেকে ড্রাইভার ও হেলপারের লাশ উদ্ধারসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ট্রাকের (ট্রাক নং-চট্রোমেট্রো-উ-১১-০৮২১) ভিতর থেকে ড্রাইভার ও হেলপারের লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। খবর পেয়ে গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে বগুড়া নগরবাড়ি মহাসড়কের পাশে থেমে থাকা ওই ট্রাকের মধ্য থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার করা লাশ দুটি হলো, গাড়ির ড্রাইভার শাহাবুদ্দিন (৫০) ও হেলপার গাড়ির হেলপার ইলিয়াস আলী (২০)। সে নাটোর জেলা সদর থানার সিংহাদহ গ্রামের আবুল কালামের ছেলে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া জানান, ঢাকা থেকে সোয়াবিন তেলসহ ট্রাকটি অপরহরণ করে ড্রাইভার ও হেলপারকে নৃশংসভাবে হত্যা করে এবং অপরহরনকারী তেল অন্য কোন স্থানে নামিয়ে রেখে ড্রাইভার ও হেলপারের লাশসহ গাড়িটি বাঘাবাড়ি নৌ-বন্দরের দক্ষিণ পাশে মহাসড়কে ফেলে রেখে যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে  পাঠিয়েছে।

শুদ্ধস্বর/এন.এইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.