এতিম নিবাসীদের মাঝে পোশাক বিতরণ করেন ইউএনও

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ইউএনও মোঃ মশিউর রহমান এতিম নিবাসীদের মাঝে পোশাক বিতরণ করেন। উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের ফতেপুর মাড়াষ হাফেজিয়া ক্বারীয়ানা এতিমখানা মাদ্রাসার ২৭ জন এতিম নিবাসীদের খোঁজখবর নিলে তিনি এতিম বাচ্চাদের ইচ্ছা অনুযায়ী নতুন পোশাক পায়জামা-পাঞ্জাবী নিজে ক্রয় করে তাদের হাতে তুলে দেন। গত মঙ্গলবার দুপুরে এতিম নিবাসীদের কাছে গিয়ে এই পোশাক তুলে দেওয়ায় অত্র এলাকার সুশিল সমাজ ইউএনওর এমন উদ্দ্যেগকে প্রশংসার দাবীদার বলে উল্লেখ করেছেন। বিতরণের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো’র বিরামপুর প্রতিনিধি প্রভাষক এস.এম আলমগীর, ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান আবু শাহাদৎ মোঃ সায়েম সবুজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.রুহুল আমিন প্রধান, সা:সম্পাদক হাফিজুর রহমান (মিলন), এতিমখানার সা:সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান, তত্বাবধায়ক হাফেজ মিনহাজুল ইসলাম কেন্দ্রীয় বণিক সমিতির সা:সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।

20190306_133112

রোকনুজ্জামান মন্ডল

দিনাজপুর প্রতিনিধি, শুদ্ধস্বর ডটকম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.