শেখ হাসিনাকে চোখের মনির মতো রক্ষা করা ১৪ দলের দায়িত্বঃ নাসিম

এখন থেকে ১৪ দল তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

বুধবার রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কমরেড অমল সেনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের এই মুখপাত্র জানান, দায়িত্ব তিনটি হলো- মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে চোখের মনির মতো রক্ষা, সরকার পরিচালনায় কোনো ত্রুটি-বিচ্যুতি হলে তা ধরিয়ে দিয়ে সতর্ক করা ও পরাজিত অশুভশক্তি কোনো চক্রান্ত করলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেয়া।

মোহাম্মদ নাসিম বলেন, গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিশাল বিজয় হলেও স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে এ চক্রান্ত মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

দেশের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে ১৪ দল মাঠে থাকবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.