বগুড়ায় হোটেলে মান্নাকে অবরুদ্ধ করে রেখেছিল পুলিশ

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বগুড়া-২ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে বগুড়ায় অবরুদ্ধ করে রেখেছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হোটেল নাজ গার্ডেনে তাকে অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান। তিনি জানান, বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শেষে হোটেলে অবস্থান করছিলেন মান্না। সেখানে বিকালের পর থেকে পোলিং এজেন্টদের সঙ্গে সাক্ষাত করছিলেন তিনি। সন্ধ্যায় হঠাৎ করে ডিবি পুলিশের কয়েকটি টিম হোটেলের রিসিপশনে অবস্থান নেয়। তারা কোনো নেতাকর্মীকে হোটেলে ঢুকতে বা বের হতে দিচ্ছে না। পুলিশকে মান্নার রুমে প্রবেশ করতে দেয়নি হোটেল কতৃপক্ষ, পরে নেতা কর্মীরা হোটেল থেকে চলে যান , নাজমুল হাসান শুদ্ধস্বর ডটকম কে জানান  বগুরার হোটেল নাজ গার্ডেনে মান্না নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন , হঠাৎ করেই ডিবি পুলিশ হানা দেয় ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.