নৌকা প্রতীকে শরীক দলের যারা মনোনয়ন পেলেন

জোটের শরিকদলগুলোর প্রার্থীদের মধ্যে যারা নৌকা প্রর্তীকে নির্বাচন করবেন তাদের চিঠি দেওয়া হয়েছে।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের হাতে চিঠি তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তারা হলেন, জাসদের (আম্বিয়া) মঈনউদ্দিন খান বাদল (চট্টগ্রাম-৮), জাতীয় পার্টি (জেপি) রুহুল আমিন (কুড়িগ্রাম-৪), আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-২)।

এছাড়া যুক্তফ্রন্টের (বিকল্পধারা বাংলাদেশ) এফএম শাহীন (মৌলভীবাজার-২), মেজর (অব.) এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪) এবং মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-১) নৌকা প্রতীকে নির্বাচনের জন্য চিঠি পেয়েছেন।

নৌকা মার্কায় নির্বাচনের চিঠি পেয়েছেন- জাসদের শিরীন আখতার (ফেনী-১), রেজাউল করিম তানসেন (বগুড়া-৪) ও হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন (ঢাকা-৮), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২) ও মোস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-১)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.