শুদ্ধস্বর রিপোর্ট । স্কাইপে বন্ধ করে দেওয়ার পর এখনও বিএনপির মনোনয়ন বোর্ডের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকারে যুক্ত রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার দিয়ে বের হয়ে আসা মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
গত ১৮ নভেম্বর থেকে লন্ডনে বসে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‘পলাতক আসামি’র এভাবে দলীয় প্রার্থীদের মনোনয়ন নিয়ে সাক্ষাৎকার নেওয়ার বিষয়টি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন কি না- তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
তবে নির্বাচন কমিশন বলছে, এটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নয়।
প্রথমদিনের ধারাবাহিকতায় দ্বিতীয়দিন মঙ্গলবারও (১৯ নভেম্বর) স্কাইপের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নেন তারেক

