নওরোজ নিশাতের কবিতা “লোভী চোখ”

শুনতে পাও না কেন

আমার মতো ।

ঢাক কেমন বুক চাপড়ে শব্দ

করছে বন মানুষের মতো

ওর ভাষা আমি বুঝি।

বলছে অসুরেরা তফাতে যায় ।

ঢাকের মনে ও শঙ্কা

তাঁর ও মাথা আছে

মস্তিস্ক আছে, বিচার ক্ষমতা আছে

মানুষের চেয়ে বেশি মনে হয়।

অসুর দেখলেই বলে

দূর হ টো

এ যুগে আলোর মন্ডলীর

বাইরে মানুষ কিছু দেখতে পায় না ।

রাতের অন্ধকারে লোভের চোখ

কার জ্বল জ্বল করে

লোভী বেড়ালের মতো

আজকাল কিছুই দেখতে পায় না .

received_2189010994719996

নওরোজ নিশাত

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.