স্বপ্ন কখনো বাস্তব কখনো অাধ্যাত্মিক।
স্বপ্ন, মনের অজান্তে নিজেকে নিয়ে মহৎ ভাবা।
স্বপ্ন, হঠাত করেই সমাজ সংস্কারক।
স্বপ্ন, বেসুরো গলায় অনেক বড় শিল্পী।
স্বপ্ন, নিজের অযোগ্যতা শর্তেও বিশাল কিছু অর্জন।
স্বপ্ন, বাবা মাকে না জানিয়ে তাদের খুশি করা।
স্বপ্ন, নিজেকে বিসর্জন দিয়ে অন্যকে চিরসুখী করা।
স্বপ্ন, নিজেকে চির নি:শেষ করে অন্যকে গড়ে তোলা।
স্বপ্ন, নিজের চিরবিদায় জেনে হাসিমুখে সবার সাথে হাসা।
স্বপ্ন, মৃত্যুদিন জেনেও নিজেকে কোনো মহৎ পুরুষ ভেবে
হঠাত নিজেকে বাচিয়ে তোলা।
জানি অামি কোনো ঈশ্বর প্রেরিত দূত নই,
তাই হয়তো নিজেকে বাচাতে পারলাম না ।

পিয়াল দাস অনুপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

