সরকারের নতুন প্রতিপক্ষ জাতীয় ঐক্য ফ্রন্ট

সরকারের প্রতিপক্ষ পরিবর্তন হয়েছে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠনের মাধ্যমে, গঠনের প্রক্কালে সরকার প্রধান থেকে শুরু করে সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এই ফ্রন্টকে স্বাগত জানিয়েছিলেন কিন্তু বি এন পি র এই ফ্রন্টে যোগদানের পর কঠোর সমালোচনা শুরু করেছেন , কামল হোসেন সহ প্রায় সব নেতাদের তুলাধুনা করে ছাড়ছেন ।এর থেকে মনে হয় এইবার প্রতিপক্ষকে সরকার সিরিয়ারসলি নিচ্ছে, একটি দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি শক্তিশালী প্রতিপক্ষ দরকার এতে করে গণতন্ত্র সুসংহত হয়, রাজনীতিতে ভারসম্য  সৃষ্টি হয় , পৃথিবীর প্রায় সব গনতান্ত্রিক দেশেই বিরোধী দল থাকে , এটাই স্বাভাবিক গণতন্ত্র । আজ রাতে বি এন পি র গুলশান অফিসে এই নতুন ফ্রন্টের সভা হয়েছে , সেখানে সিধান্ত হয়েছে ২৩ শে অক্টোবর সিলেট যাবেন নবগঠিত ফ্রন্টের নেতারা , সেখানে মাজার  জিয়ারত শেষে একটি জনসভাও করবেন, সেখান থেকেই শুরু হবে ফ্রন্টের আনুষ্ঠানিক কার্যক্রম, তারপর চট্টগ্রাম এবং রাজশাহীতেও তাদের কর্মসূচী রয়েছে । এদিকে সরকারী ১৪ দলও তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছেন , সভা সমিতিতে ব্যস্ত তারা । ১৪ দলীয় জোট এখন জাতীয় ঐক্য ফ্রন্টের মুখোমুখি , খালেদা জিয়া বা তারেক রহমানের বদলে তাদের প্রতিপক্ষ এখন কামাল হোসেন , আসম রব, মাহামুদুর রহমান মান্না , হঠাৎ করে প্রতিপক্ষ পরিবর্তন হবে এটা হয়তো তাদের ধারনাতে ছিল না । এই নতুন প্রতিপক্ষরা এক সময় আওয়ামীলীগের রাজনীতির সাথেই যুক্ত ছিলেন , তাদের অনেকের সাথে অনেকের ব্যক্তিগত সম্পর্কও খুব ভালো , কিন্তু রাজনীতির কথা ভিন্ন সেখানে কেউ কাউকে ছাড় দেয়না , তাই পর্যবেক্ষক মহলে আগ্রহ আছে আগামী দিনে ফ্রন্টের রাজনীতি কেমন হবে , কিভাবে তারা মোকাবিলা করবে নতুন প্রতিপক্ষকে । সেটা দেখার জন্য আমাদের আরও কয়েক সপ্তাহ  অপেক্ষা করতে হবে ।

হাবিব বাবুল,

প্রধান সম্পাদক শুদ্ধস্বর ডট কম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.