বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের পদক্ষেপ আশা করে ভারত : জয়সোয়াল

সংখ্যালঘুদের ওপর ‘অত্যাচার’ বন্ধে বাংলাদেশের সরকার উদ্যোগী হবে বলে আশা করে ভারত।

আজ বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের একটি বিবৃতি নিয়ে প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন। ওই বিবৃতিতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার অব্যাহত থাকার অভিযোগ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্নে বলেন, দুর্গাপূজা এসেছে।

সংখ্যালঘুদের ওপর অত্যাচার অব্যাহত থাকার অভিযোগ এনেছে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, গত তিন মাসে সংখ্যালঘুদের ওপর ১৪১টি অত্যাচারের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুনের ঘটনাও আছে। সংগঠনের অভিযোগ, একজনকেও গ্রেপ্তার করা হয়নি।

আরও পড়ুন: ভিসা শেষের পথে থাকা প্রবাসীদের সুখবর দিলেন বিমানমন্ত্রী

অতীতেও এমন ঘটেছে, এখনো ঘটে চলেছে। এ বিষয়ে ভারত সরকারের মনোভাব কী, তা জানতে চান প্রশ্নকর্তা।

জবাবে রণধীর জয়সোয়াল অতীতে কী হয়েছে বা বর্তমানে কী ঘটছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। বাংলাদেশ সরকারকে দোষারোপও করেননি।

আরও পড়ুন: ভারতে মুসলিমবিরোধী হেট ক্রাইম বাড়ছে

তিনি শুধু বলেন, ‘আমাদের আশা বাংলাদেশ কর্তৃপক্ষ এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে উদ্যোগী হবে। ’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে আরেকটি প্রশ্ন ছিল, বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অংশগ্রহণ না নিয়ে। তাঁর বদলে সম্মেলনে যোগ দেন বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব। প্রশ্নকর্তা বলেন, পরপর দুবার এমন ঘটল। বিমসটেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের আউটরিচে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আসেননি। এবার বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন না।

জয়সোয়াল এই প্রশ্নেরও সরাসরি কোনো উত্তর দেননি। কোনো মন্তব্যও করেননি। বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলন শেষে দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। সন্ত্রাসবাদ, মাদক, অর্থ পাচারের মতো বেশ কিছু ঘটনা চিহ্নিত হয়েছে, যেগুলো মোকাবিলায় সব সদস্যদেশ সহযোগিতা করতে রাজি হয়েছে। জয়সোয়াল বলেন, ওই সম্মেলনে বাংলাদেশও যোগ দিয়েছে। ভারতের আশা, বিমসটেকের সব সদস্যদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.