সৌদি আরবে ভেঙে পড়ল জ্বালানি সংস্থার কপ্টার

ফের আকাশে আতঙ্ক। সৌদি আরবের শহর রাস তানুরাতে ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল দেশটির বৃহত্তম জ্বালানি সংস্থা আরামাকোর একটি হেলিকপ্টার। এর জেরে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এখন পর্যন্ত জানা যায়নি কপ্টারের ভেঙে পড়ার কারণ। প্রশ্ন উঠছে, নিছক দুর্ঘটনা নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে এর সংযোগ রয়েছে?

সৌদির রাষ্ট্রীয় সংবাদসংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ কপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। যদিও ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি জ্বালানি সংস্থা আরামাকো। মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে প্রায় চার মাস ধরে বন্ধ ছিল আরামাকোর রাস তানুরা শাখার কাজ। শুক্রবারই অশোধিত তেল সরবরাহের কাজ নতুন করে শুরু করেছিল সংস্থাটি। এর দু’দিন পরেই ঘটে গেল বিপর্যয়

বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। যদিও সাম্প্রতিক সময়ে তেল ও গ্যাস সরবরাহে কঠিন প্রতিযোগিতার মধ্যে পড়তে হচ্ছে তাদের। এর কারণ আমেরিকা ও ইরানের যুদ্ধের কারণে হরমুজ অবরুদ্ধ। এই অবস্থার সুবিধা নিয়ে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী অন্য দেশগুলি তেল ও গ্যাসের উৎপাদন ও রপ্তানি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, এই অবস্থায় কি অস্ত্রের আঘাতে ভেঙে পড়ল আরামাকোর কপ্টার? পিছনে কি ইরান? এখনও পর্যন্ত উত্তর মেলেনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.