আগামী ১৬ মে শনিবার বাংলাদেশ সময় রাত ১০ টা এবং ইউরোপীয় সময় সন্ধ্যা ৬ টায় , চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে, “বর্তমান ও আগামীর রাজনীতি”- বিষয়ে আলোচনা ও বিশ্লেষণে অতিথি থাকবেন সাবেক ছাত্র নেতা ও বিএনপি পাবনা জেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সহ- সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।
অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালক বুলবুল তালুকদার এর ফেইসবুক আইডি থেকে সরাসরি প্রচারিত হবে।
অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে শুদ্ধস্বর ডটকম পত্রিকা থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

