ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে (প্রেসিডেন্টের কার্যালয়) আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন নবনিযুক্ত মন্ত্রীরা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র নিশ্চিত করেছে, মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সমন্বয়ে মোট ৪৯ জন সদস্য থাকছেন।
আজ বেলা ১১টা থেকে নবনির্বাচিত সদস্যদের টেলিফোনে শপথের আমন্ত্রণ জানানো শুরু হয়। অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি এবার মন্ত্রিসভায় বেশ কয়েকজন নবীন মুখও স্থান পেয়েছেন।
মন্ত্রিসভায় ডাক পেলেন যারা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ (ঠাকুরগাঁও-১) দলটির শীর্ষ নেতাদের বড় একটি অংশ মন্ত্রিসভায় থাকছেন। ডাক পাওয়া অন্য জ্যেষ্ঠ নেতারা হলেন— আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম-১১), মির্জা আব্বাস (ঢাকা-১০), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), ড. আবদুল মঈন খান (নরসিংদী-২), আব্দুল আউয়াল মিন্টু (ফেনী-৩) এবং কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (কুমিল্লা-৩)।
এ ছাড়া মন্ত্রিসভায় আরও থাকছেন আ ন ম এহসানুল হক মিলন (চাঁদপুর-১), মো. শরীফুল আলম (কিশোরগঞ্জ-৬), আরিফুল হক চৌধুরী (সিলেট-৪), শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর-৩), সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫), মীর শাহে আলম (বগুড়া-২), নুরুল হক নুর (পটুয়াখালী-৩), জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), ফরহাদ হোসেন আজাদ (পঞ্চগড়-২), ববি হাজ্জাজ (ঢাকা-১৩), এম রাশিদুজ্জামান মিল্লাত (জামালপুর-১) এবং মিজানুর রহমান মিনু (রাজশাহী-২)।
তালিকায় আরও রয়েছেন নিতাই রায় চৌধুরী (মাগুরা-২), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, জাকারিয়া তাহের সুমন (কুমিল্লা-৮), জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), ফারজানা শারমিন (নাটোর-১), আফরোজা খানম রিতা (মানিকগঞ্জ-৩) এবং কায়সার কামাল (নেত্রকোনা-১)।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারী হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, আলী নেওয়াজ খৈয়াম এবং টেকনোক্রেট কোটায় আমিনুল হক। এর মধ্যে ববি হাজ্জাজকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
আজ বিকেল চারটায় প্রেসিডেন্টের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। শপথ গ্রহণ শেষে প্রজ্ঞাপনের মাধ্যমে কে কোন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

