মহান বিজয় দিবস উপলক্ষে জার্মানির বায়ার্ন মিউনিখ রাজ্য বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ডিসেম্বর ২০২৫, রোজ রবিবার এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্মান বিএনপি নেতা ও দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজুওয়ান ইসলাম রাজু। সভাটি সঞ্চালনা করেন বিএনপি নেতা মোঃ সাব্বির আহমেদ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাহিদুজ্জামান রানা। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন জনাব মোহাম্মাদ রেজুওয়ান ইসলাম রাজু। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওসমান হাদি, জুলাই বিপ্লব, মহান মুক্তিযুদ্ধ এবং বিগত বছরগুলোতে সরকারবিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বায়ার্ন বিএনপির নেতা মোঃ মোতাহার হোসেন সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
জার্মান বিএনপি নেতা আহমেদ নিজাম তার বক্তব্যে বলেন, প্রবাসী ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং প্রবাসীরা যেন বিএনপিকে ভোট দেয় সে লক্ষ্যে কার্যকর প্রচারণা চালাতে হবে।
বায়ার্ন মিউনিখ রাজ্য বিএনপির অন্যতম শীর্ষ নেতা এইচ এম মুকুল বলেন, সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সোচ্চার হতে হবে এবং আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আরেক শীর্ষ নেতা মোঃ আব্দুর রহিম বলেন, একটি সুন্দর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিএনপির কোনো বিকল্প নেই।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ রুহুল আমিন, মোঃ কামরুল ইসলাম শামিম, মিরাজ আহমেদ, সাইফুল ইসলাম, শাহিন আহেদ, সাখাওয়াত হোসেন শাকিল, মেহেদী হাসান, মোঃ সবুজ হোসেন, মোঃ আবু হানিফ, মোঃ আলম, সাইফুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।সুত্র : প্রেস বিজ্ঞপ্তি ।

