হিন্দু স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ আসন্ন ভান্সের! জল্পনা আমেরিকায়

 ঠিকঠাক চলছে না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের ঘরকন্না। এমনিতে নিজের হিন্দু স্ত্রীর ধর্মচর্চা নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি। এরমধ্যেই তাঁকে ঘিরে নয়া গুঞ্জন। সেপ্টেম্বরে আততায়ীর হাতে খুন হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ চার্লি কার্ক। গত সপ্তাহে চার্লির স্মরণ অনুষ্ঠানে আসেন তাঁর স্ত্রী এরিকা। আবেগপূর্ণ ভাষণে তিনি বলেন, ‘স্বামীর অভাব কেউ পূরণ করতে পারবে না। তবে ভান্সের সঙ্গে স্বামীর অনেক মিল খুঁজে পাই।’

এরপর মঞ্চেই ভান্সকে জড়িয়ে ধরেন এরিকা। আর এরিকাকেও উষ্ণ আলিঙ্গনে ভাসিয়ে দেন ভাইস প্রেসিডেন্ট। তাতেই নয়া জল্পনা তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমে স্ত্রী ঊষার সঙ্গে তাঁর পড়তি সম্পর্ক নিয়ে জোর আলোচনা চলছে। অনেকেই বলছেন, আগামী বছরেই হয়ত হিন্দু স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করে এরিকাকেই জীবন সঙ্গী বেছে নেবেন ভান্স। ২০২৮ সালে মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তিনি রিপাবলিকান পদপ্রার্থী হতে পারেন। ওয়াকিবহাল মহলের মতে স্ত্রীর ধর্মীয় পরিচয় কট্টর রিপাবলিকানরা মেনে নেবেন না। সেটা আঁচ করেই প্রকাশ্যে স্ত্রীর ধর্মচর্চা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তিনি। আর সেই সূত্রেই এরিকা-ভান্স সম্পর্ক নিয়ে গুঞ্জন নয়া মাত্রা পেয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.