হাবিব বাবুল
——————–
মায়াবিনী, তুমি আসো নীলে ভেজা বিকেলে,
বৃষ্টির গন্ধে মিশে তোমার নামের উচ্চারণ —
আকাশজোড়া মেঘে তখন তোমার চোখের ছায়া,
নদীর স্রোতে ভেসে আসে এক অচেনা গান।
তুমি দূরে থেকেও কাছের,
যেন স্বপ্নের পর্দায় ধরা এক প্রতিচ্ছবি।
জুবিনের সুরে তুমি হেসে ওঠো,
আর হৃদয়ের ভেতর জেগে ওঠে এক পুরনো ব্যথা।
তোমার কণ্ঠে ঝরে পড়ে নিঃশব্দ কথা,
যেন বেহালার তারে টানা বেদনাময় সুর।
আমি শুনি—
প্রতিটি তালে তোমার ফেরা,
প্রতিটি বিরতিতে তোমার না বলা কথা।
তুমি মায়াবিনী —
তোমার মায়ায় ডুবে থাকা মানেই হারিয়ে যাওয়া,
কিন্তু সে হারানোই তো সুখের;
যেখানে জুবিনের কণ্ঠে আমি খুঁজে পাই তোমার স্পর্শ,
এক অনন্ত সুরের অনুবাদে ভালোবাসার ভাষা।
তুমি আছো—
বাতাসে, বৃষ্টিতে, সেই গানের সুরে,
আর আমি—
শুধু এক শ্রোতা, চোখ বুজে শোনে তোমার নাম,
যে নাম আজও হৃদয়ের গভীরে প্রতিধ্বনি তোলে —

