আরও অর্ধশতাধিক ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার অভিযোগে ৫৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এসব ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

রোববার পুলিশের বরাত দিয়ে তারা জানিয়েছে, ভারতে ফেরত পাঠানো সবাই ‘ডংকি রুট’ নামে পরিচিত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সম্প্রতি তারা সবাই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পুলিশের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানোদের মধ্যে ১৬ জনই হরিয়ানার করনাল জেলার বাসিন্দা। এছাড়া ১৫ জন কাইথালের এবং ৫ জন আম্বালার বাসিন্দাও রয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত এসব ভারতীয়র বেশিরভাগের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.