নেপালে অবস্থানরত বাংলাদেশীদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকেপড়া সকল বাংলাদেশী নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেয়া হলো।

নেপালে অবস্থানরত সকল বাংলাদেশী নাগরিককে জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে ঘর বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকেপড়া সকল বাংলাদেশী নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেয়া হলো। সেইসাথে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণেচ্ছুক সকল বাংলাদেশী নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেয়া হচ্ছে।

এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে—

মো. সাদেক: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯।

সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.