জুলাই আন্দোলনের প্রধান কারণ ছিল পঁচা নির্বাচন : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো সানাউল্লাহ বলেছেন, ‘জুলাই আন্দোলন যে কারণে হয়েছে তার এক নম্বর কারণ পঁচা নির্বাচন ও নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া।’

তিনি বলেছেন, ‘নির্বাচনে যদি কেউ অনিয়ম করে তার দায়ভার তাকেই নিতে হবে। ইসি কোনো দায়িত্ব নেবে না।’

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর)  রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ অনুষ্ঠানে এসব কথা বলেন

এ সময় তিনি বলেন, ‘আমরা সময়ের ক্রসরোডে দাঁড়িয়ে আছি।

যেসব কারণে জুলাই অভ্যুত্থান হয়েছে তার প্রধান কারণ দেশে ভালো নির্বাচন না থাকা। চোখ বন্ধ করে দেখেন জুলাই আন্দোলন কেন হলো? তার প্রধান কারণ পচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন।’ 

মাঠ কর্মকর্তাের উদ্দেশ্যে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা আর কখনো পচা নির্বাচন করব না। পক্ষাপাতমূলক দুষ্ট নির্বাচনের জন্য ইসি আপনাদের চাপ দেবে না ইনিয়ে বিনিয়ে কথা বলবে না।

নির্বাচনে যদি কেউ অনিয়ম করে তার দায়ভার তাকেই নিতে হবে। ইসি কোনো দায়িত্ব নেবে না।’ 

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রমূখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.