৯১ বছর বয়সে নিভে গেল ফ্যাশনের এক আলোকিত যুগ বিশ্ব ফ্যাশনের অবিসংবাদিত নায়ক ও কিংবদন্তি স্টাইলের জনক, জর্জিও আরমানি, আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৯১ বছর। আরমানি গ্রুপের পক্ষ থেকে গভীর শোকবার্তায় জানানো হয়েছে: “অসীম বেদনা নিয়ে আরমানি গ্রুপ জানাচ্ছে আমাদের স্রষ্টা, প্রতিষ্ঠাতা ও অক্লান্ত অনুপ্রেরণার প্রয়াণের সংবাদ। কর্মী ও সহকর্মীদের কাছে তিনি সবসময় ছিলেন শ্রদ্ধা ও ভালোবাসার ‘সিনিয়র আরমানি’।
তিনি শেষ দিন পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছেন।” শেষ মুহূর্তে তার পাশে ছিলেন পরিবার এবং গত দুই দশকের সঙ্গী লিও ডেল’অর্কো। তার ইচ্ছানুযায়ী শেষকৃত্য অনুষ্ঠিত হবে ব্যক্তিগতভাবে। তবে মিলানের আর্মানি/থিয়েট্রো, ভিয়া বেরগোনোনে ৫৯-এ, আগামী শনিবার ৬ সেপ্টেম্বর থেকে রবিবার ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসাধারণের জন্য শোকপ্রদর্শনীর ব্যবস্থা থাকবে। জর্জিও আরমানি শুধু একজন ফ্যাশন ডিজাইনারই ছিলেন না, তিনি ছিলেন এক যুগের প্রতীক, যিনি কয়েক দশক ধরে অমোঘ স্টাইলকে নতুন রূপ দিয়েছেন। তার জীবনপ্রবাহ প্রমাণ করে, আবেগ আর কর্মনিষ্ঠা দিয়ে কিভাবে শিল্পকে অমর করা যায়।
সুত্র : ইটালিয়ান গণমাধ্যম ।

