জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের উপস্থিত অনেক ভালো। আশা করছি ৩০ হাজার ভোট কাস্ট হবে। আমি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। কারণ আমি দীর্ঘ সময় শিক্ষার্থীদের জন্য কাজ করছি। নারী ভোটারদের উপস্থিতি বেশি। আমি এখন পর্যন্ত সন্তুষ্ট।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উমামা ফাতেমা বলেন, আচরণবিধি লঙ্ঘন করে অনেক প্রার্থী ভোট কেন্দ্রে ঢুকে ভোটারদের সঙ্গে কথা বলছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা নিরব। আশা করবো নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। আমরা চাচ্ছি ফ্রি এবং ফেয়ার নির্বাচন হোক।

তিনি আরো বলেন, এক কেন্দ্রের পুলিং এজেন্ট অন্য জায়গায় দিয়েছে। এতে আমাদের এজেন্টদের অনেক সমস্যা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.