একটি সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে। পরে মাহবুবুল আলম হানিফ এবং শেখ হাসিনার সহযোগিতায় তারা ছাড়া পান।
কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি বাহার ও তার বড় মেয়ে সূচনা দেশে থাকতে হিন্দুদের ওপর নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপপ্রচার চালান।
এর আগে গত শনিবার পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে এক তরুণী ফেসবুকে বাহারের বিরুদ্ধে একটি পোস্ট দেন। তিনি লেখেন, ‘বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল।
তিনি আরো লেখেন, ‘২০২১ সালে বাংলাদেশে দুর্গাপূজায় হামলার পেছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহার যিনি পূজা মণ্ডপে কোরআন রেখেছিলেন। তখন সারা বাংলাদেশে পুজোর বারোটা বাজিয়েছিল। তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাট নিউটাউনে লুকিয়ে আছেন…।
এরপরই মেয়েসহ বাহারকে আটকের ঘটনা ঘটে বলে জানা গেছে।

