কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ রবিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় এ তথ্য জানায়।
এতে বলা হয়, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১৬ জনকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানানো হয়নি।

