৪ দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

বিমান বিধ্বস্তের ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে দেশের চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার রাত ৯টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.