মোসাদের সঙ্গে যুক্ত ৫৪ গুপ্তচরকে আটক করেছে ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস এ তথ্য জানায়। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিরা শত্রুরাষ্ট্রের পক্ষে সমর্থন প্রদান, তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে এবং সমাজে মানসিক নিরাপত্তা বিঘ্নিত করতে মিথ্যা ও গুজব ছড়ানোর কাজে জড়িত ছিলেন।

 

১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন স্থান, যার মধ্যে সামরিক ও পারমাণবিক স্থাপনাও ছিল, সেখানে বিমান হামলা চালালে দ্বিপক্ষীয় উত্তেজনা শুরু হয়। জবাবে তেহরান পাল্টা হামলা চালায়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে।

 

 

অন্যদিকে, ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানে ৬৩৯ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি আহত হয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.