প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন যেসব নেতা

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করবেন। এদিন বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রোববার বিকালে দুদফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়। আর দ্বিতীয় দফায় বৈঠক হবে সন্ধ্যা ৬টায়।

প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন –

১। কর্নেল (অবঃ) অলি আহমেদ, বীর বিক্রম

২। মাহমুদুর রহমান মান্না

৩। সাইফুল হক

৪। জুনায়েদ সাকী

৫। হাসনাত কাইয়ুম

৬। মুজিবর রহমান মঞ্জু

৭। মুজাহিদুল ইসলাম সেলিম

৮। খালেকুজ্জামান ভূঁইয়া

৯। টিপু বিশ্বাস

১০। শেখ রফিকুল ইসলাম বাবলু

১১। শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন –

১। মাওলানা সাদিকুর রহমান

২। মাওলানা রেজাউল করিম

৩। মাওলানা মামুনুল হক

৪। মাওলানা আহমেদ আব্দুল কাদের

৫। মাওলানা আজিজুল হক ইসলামাবাদি

৬। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

৭। নুরুল হক নূর

৮। মাওলানা মুসা বিন ইজহার

৯। মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.