বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালি কর্তৃক বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ (আংশিক কমিটি),আত্মপ্রকাশ করেছে ইতালির রোমে, কমিটিতে সভাপতি শাহিন আক্তার রিনা, সাধারণ সম্পাদক সীমা কাউসার আঁখি , যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার কাঁকন সিনিয়র সাধারণ সম্পাদক এবং যুগ্ন সাধারন সম্পাদক, তৃষা সেন গুপ্তা , তাদের সবাই এ কথাটি বলেছে যে রোমে তথা ইতালির বিভিন্ন শহরেও যেসব বাংলাদেশী সংগঠনগুলো আছে তাদের সাথে মিলেমিশে কাজ করবেন, নারীদের উন্নয়নে এবং সমাজের উন্নয়নে ।
এ সংগঠনটি যেহেতু কোন রাজনৈতিক দলের নয় শুধু আঞ্চলিক একটি বৃহত্তর জেলার বৃহত্তর নোয়াখালী জেলার মহিলা সংগঠন সেখানে অবশ্যই সংগঠনের নেত্রীরা নিজ জেলার ঐতিহ্যকে ইতালিয়ানদের মধ্যে তুলে ধরবেন এবং আমাদের সন্তানদের নিজ জেলার ভাষা বিভিন্ন কালচার যেন শিখতে পারে এ সংগঠন টির মাধ্যমে সেটাও তুলে ধরা হবে । সভাপতি রিনা খোকন বলেন এ সংগঠনটি করবার জন্য তার অনেক দিন স্বপ্ন ছিল, গত প্রায় এক বছরেরও বেশি বৃহত্তর নোয়াখালীজেলা সমিতি ইতালির নেতাদের সাথে আলাপ-আলোচনা করছেন এবং প্ল্যান করছেন কিভাবে সংগঠনটি করা যায় ,কাকে নিয়ে করা যায়, অবশেষে তিনি তার সাথে কাজ করবার জন্য সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকসহ আরো নেত্রীদের সাথে আলোচনা করে ঠিক করেন কখন কিভাবে সংগঠনটি ঘোষণা করবেন , তিনি এও প্রত্যাশা করেন এ সংগঠনটি রোমে সবার সাথে মিলেমিশে কাজ করবে এবং যেকোনো কাজে-কর্মে মূল সংগঠন বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির ঐতিহ্য এবং সম্মানের দিকে খেয়াল রাখবেন ।
সাধারণ সম্পাদক আঁখি সীমা কাউসার বলে, এ সংগঠনটির সাধারণ সম্পাদক করবার জন্য যারা তাকে মনোনীত করেছে, উৎসাহ দিয়েছে সাপোর্ট করেছে তাদের সবাইকে ধন্যবাদ দিয়েছেন এবং তিনিও তার সব রকম অভিজ্ঞতা দিয়ে এ সংগঠনটিকে সামনে নিয়ে যেতে কাজ করবেন এবং প্রয়োজনে ইতালির বিভিন্ন শহরে থাকা নোয়াখালীর নারীদেরকেও উদ্বুদ্ধ করবেন, এই সংগঠনের কার্যক্রমের মাধ্যমে যেন তারাও আগ্রহী হয় ,নিজ প্রভিন্সে একটি করে বৃহত্তর নোয়াখালী নারী সংঘ গঠিত করে ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির সম্মানিত সভাপতি আলাউদ্দিন শিমুল ,সহ-সভাপতি হারুনউদ্দিন জামাল , ওমর ফারুক পিন্টু ,সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুল হক টিপু ,ও সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন ।বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি রোম ইতালির সভাপতি মোঃ আনোয়ারুল আজিম শিমনে, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে জনাব লিটন হাজারী, শাহ্ তৌহিদ কাদের, আবুল কালাম খোকন, নুরুল হুদা। সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গত কয়েক মাস থেকে তাদের অনেকের অক্লান্ত পরিশ্রমে অবশেষে বৃহত্তর নোয়াখালী কর্তৃক বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের সভাপতি সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত করেন এবং অবশেষে রোমে বৃহত্তর নারী কল্যাণ সংঘের আত্মপ্রকাশ হয় । এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোমে বসবাস শত অনলাইন বিজনেস ক্রিয়েটররা তাদের মধ্যে অন্যতম হলেন , মাসুমা মামুন মুন্নি রোশনারা, কবির ফাতেমা বলি কবির ফাতেমা, সানসাইন গ্লোরি তাবাসসুম নাহার ও শান ইসতিয়াক সহ আরো অনেকে ।
সুত্র : প্রেস বিজ্ঞপ্তি ।

