আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার শাহবাগ অবরোধের ঘোষণা হাসনাতের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করা সমাবেশ থেকে এ ঘোষণা দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ইন্টেরিমের (অন্তর্বর্তী সরকারের) কানে আমাদের দাবি পৌঁছায়নি। তাই আমরা সমাবেশস্থল থেকে শাহবাগ অবরোধে যাচ্ছি। দাবি না আদায় পর্যন্ত সেখানে অবস্থান করব।’

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.