৩৯৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তাদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে সৌদিয়া এয়ারলাইন্সের (এসভি-৮০৩) ফ্লাইটটি।

বোয়িং ৭৭৭-৩০০ মডেলের উড়োজাহাজটি সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৬টায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সূচি রয়েছে।

হজ ফ্লাইট শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন যাত্রী সৌদি যাবেন। এর মধ্যে আটটি ফ্লাইট জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এবারে হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

এ বছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮টি ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সৌদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে যাবেন ৮১ হাজার ৯০০ জন।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.