ধর্ষণের বিরুদ্ধে ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ রোববার বেলা ১১টা থেকে তারা অপরাজেয় বাংলার সামনে জড়ো হয়ে সাম্প্রতিক নারীর নিপীড়নের ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত শাস্তি দাবি করেন।

রসায়ন, ইংরেজিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেছেন। ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন।

এসময় তারা ধর্ষণের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।

এছাড়া ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আজ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন।

সূত্র : বিবিসি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.