জুলাই যুদ্ধের স্পটে গণইফতার করবে ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইফতারের দাওয়াত দিয়ে একটি পোস্ট করেছেন।

শনিবার (১ মার্চ) রাতে ওই পোস্টে শরিফ ওসমান বলেন, ‘ইনকিলারের ইফতার দাওয়াত। ঢাকার যেসব স্পটে জুলাইয়ে ব্যাপক যুদ্ধ হয়েছে, সেসব জায়গায় গণইফতার করবে ইনকিলাব মঞ্চ। শাহবাগ, রামপুরা, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে উন্মুক্ত ময়দানে আমরা হাজির হবো।

আপনারা এলাকাবাসী যে যা পারেন, সেই ইফতার নিয়া হাজির হবেন।’ 

শরিফ ওসমান আরো লেখেন, ‘সবাই পাটি বিছায়ে ভাগ-জোখ করে রোজা খুলব। জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে নিয়া খোলা ময়দানে আমরা আরশের পানে হাত তুলব। ঘামে ভেজা শ্রমজীবী রোজাদারদের সঙ্গে মোনাজাতে বলব- খোদা গো, আমাদের জান বাঁচাও।

জুলাই বাঁচাও। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বাঁচাও। আপনাদের এলাকায় আমরা দাওয়াত নিলাম। দোয়ায় দেখা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.