প্রধান উপদেষ্টার বাসভবনজুলাই আন্দোলনে আহতদের, অভিমুখে যাত্রা, আটকে দিলো পুলিশ

সাত দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে পুলিশি বাধায় আবারও সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা।আজ রবিবার হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশের সড়কে গেলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে সেখানেই অবস্থান নেন তারা।

এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুমেলা সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি শেষ করে হাসপাতালের দিকে ফিরে যান আন্দোলনকারীরা। পরে সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন।

এদিন বেলা ১১টার পর থেকেই শিশুমেলা সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। সেসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও ঘোষণা দেন তারা। পরে বিকেল ৪টার সময় সচিবালয় অভিমুখে যাত্রার ঘোষণা দেন। এরপর ২ ঘণ্টা সময় পিছিয়ে ৬টার সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.