জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের শাহবাগ অবরোধ

জুলাই অভ্যুত্থানে নিহতদের খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং আহতদের স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শহীদ ও আহতদের পরিবার।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের শতাধিক সদস্য রাস্তা অবরোধ করে বসে পড়লে এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধকারীরা শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারে নেতাদের খুনি আখ্যা দিয়ে বিচারের আওতায় আনার জন্য অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময়য় তাদের হাতে নিহত-আহতদের ছবি, ছবিসহ প্ল্যাকার্ড, ব্যানার দেখা যায়।

তাদের অভিযোগ, তাঁরা ন্যায়বিচার পাচ্ছেন না। এ ছাড়া সরকারও এই বিষয়ে তৎপর না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.