শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : যার গল্প আমাদের দর্শন’ শীর্ষক এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
আলোচনাসভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণা করেন ডা. জুবাইদা রহমান।
তুমি গণতন্ত্রের প্রতীক
জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি
অসাধারণ সাহসী মূর্তি
তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী
দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন
তুমি সূর্যরশ্মি, চাঁদের আলোর মতো; তাই আজ বহুদূরে থেকেও আমরা তোমার আলোয় আলোকিত
তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী
তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী
তুমিই স্বাধীনতা।

