রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আসলাম খান (৪৫)।

 

মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ‘‘কুড়িগ্রামগামী পাভেল পরিবহনের একটি বাস সকাল ১০টার দিকে মহানগরীর সাতমাথা চায়না সিনেমা হল সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। নিহতরা মাহিদ্রার যাত্রী ছিলেন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।’’

তিনি আরো বলেন, ‘‘সকাল ৮টার দিকে পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ের ফ্লাইওভারের দক্ষিণে একটি যাত্রীবাহী বাসকে আরেকটি বাস ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় আসলাম খান নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন।’’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.