গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। এরমধ্যে দীপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাড়ি থেকে খেজুরের রস পানের উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী ফরিদপুরের জেলার বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলেন ওই তিন যুবক। ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় দিপু এবং বিশাল ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া শেষে নিহত ৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.