যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৮২ বাংলাদেশিকে ফেরানো হলো

লেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

Advertisement: 0:00

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)–এর সহযোগিতায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় ৮২ জন বাংলাদেশিকে ঢাকায় প্রত্যাবাসন করা হয়েছে।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৭৬ জনের প্রত্যাবাসন সম্পূর্ণ সরকারি ব্যয়ে এবং বাকি ৬ জনের প্রত্যাবাসন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে সম্পন্ন হয়েছে।

ফেরত আসা ৭৬ জন বাংলাদেশি বাংলাদেশ দূতাবাস, বৈরুতে রেজিস্ট্রেশন করেছিলেন। অন্যদিকে, আইওএমে রেজিস্ট্রেশন করা ৬ জনের প্রত্যাবাসন ব্যবস্থা করা হয় সংস্থাটির অর্থায়নে।

এখন পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ১১টি ফ্লাইটে মোট ৬৯৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

এখন পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ১১টি ফ্লাইটে মোট ৬৯৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

লেবাননে চলমান সংঘাতে একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে, যারা দেশে ফিরতে ইচ্ছুক, তাঁদের সবাইকে সরকারি খরচে নিরাপদে ফিরিয়ে আনা হচ্ছে। পাশাপাশি, যারা ফিরে আসতে চান না, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.