মহাখালীতে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

 

সোমবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।

বাংলাদেশ রেলওয়ে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাখালী এলাকায় দুটি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এর মধ্যে জামালপুরে তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস রয়েছে। বিক্ষোভের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.