গয়েশ্বর রায়ের ব্যাপক গণসংযোগ , গড়তে চান মাদক, চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ব্যাপক সাংগঠনিক পরিচালনা করছেন কেরানীগঞ্জে , তিনি নিজে জনসভা, কর্মী সভা, পথ সভায় যোগ দিচ্ছেন প্রতিদিন , ব্যাপক জনসমাগম হচ্ছে তার জনসভাগুলোতে । গতকাল শুদ্ধস্বর ডটকমকে তিনি বলেন ৪ টি লক্ষ্যকে  সামনে রেখে তিনি জনগণের কাছে যাচ্ছেন তা হল, মাদক, চাঁদাবাজি, ভুমি দস্যুদের প্রতিরোধ , তিনি বলেন এই সমস্যায় অক্রান্ত কেরানীগঞ্জের মানুষ , বিগত সরকারের আমলে মাদক ব্যবসায়ী , চাঁদাবাজদের কাছে জিম্মি হয়েছিলো কেরানীগঞ্জের মানুষ । তিনি বলেন প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমি সভা করেছি , সেখানে শুধু আমার বক্তব্য নয় , উপস্থিত জনগনের কথাও আমি শুনছি , ফলে এলাকার সমস্যাগুলো আরও গভীরভাবে সবকিছু উপলদ্ধি করতে পারছি । তিনি বলেন কেরানীগঞ্জের ইতিহাস ঐতিহ্য রয়েছে বহু বিখ্যাত মানুষ এই এলাকায় জন্মগ্রহন করেছে , তারা উপমহাদেশের রাজনীতি, অর্থনীতি, এবং বিজ্ঞানে অবদান রেখেছে , অথচ রাজধানীর উপকণ্ঠে হলেও কেরানীগঞ্জ ছিল অবহেলিত ।

তিনি বলেন  নির্বাচিত হলে কেরানীগঞ্জকে বদলে দেবেন ।

গয়েশ্বর রায়ের সাথে নিপুন রায় চৌধুরী সার্বক্ষণিক অংশ নিচ্ছেন সাংগঠনিক কাজে , তিনিও কেরানীগঞ্জে জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব , ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক , কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য । বিগত সরকারের সময়ে তিনি সামনে থেকে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন , বহুবার জেলে গেছেন , করোনার সময় তিনি কেরানীগঞ্জে নিজে উপস্থিত থেকে এলাকার মানুষদের সাহায্য সহযোগিতা করেছেন । অসাধারণ তার সাংগঠনিক দক্ষতা ।এলাকার প্রবীণ বিএনপি নেতা নাজিমুদ্দিন মাস্টার এবং তরুন বিএনপি নেতা মোজাদ্দেদ আলী বাবু সহ এলকার বিএনপি নেতারা  সাংগঠনিক তৎপরতায় নেতৃত্ব দিচ্ছেন ।

গয়েশ্বর রায় শুদ্ধস্বর ডটকমকে আরও জানান  তার রাজনৈতিক কার্যক্রমে এখন যোগ দিচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ, প্রতিদিনই তা বাড়ছে । আগামীতে পশ্চিম কেরানীগঞ্জ থেকে পূর্ব কেরানীগঞ্জের মান্দাইল থেকে  দোলেশ্বর  পর্যন্ত  একটি গনমিছিল করার পরিকল্পনা তার রয়েছে , তাতে অর্ধ লক্ষাদিক মানুষ অংশ নেবে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.