সাকিবের দেশে আসতে আইনি বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। তবে দেশের মাটিতে শেষবারের মতো সাদা পোশাকে নামতে চান এই তারকা অলরাউন্ডার। এছাড়া আসছে বিপিএলেও তার সঙ্গে চুক্তি করেছে চিটাগং কিংস। তবে নিরাপত্তার ইস্যু থাকায় তার দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisement: 0:36

তবে এবার সাকিবের দেশে আসতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন।

সাকিবের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। যেখানে এর আগে আসিফ মাহমুদ বলেছিলেন তাকে সহায়তা দেবেন। সে দেশে আসলে গ্রেপ্তার হবেন কি না- জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইনি বিষয় তো আইনি বিষয়ই, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। একটা হচ্ছে সাবজুডিস (বিচারাধীন), দ্বিতীয় হচ্ছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কনসার্ন আনসারটা দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়কে আমাদের নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা পালন করবো। আমি যেহেতু আমার মিনিস্ট্রির কনসার্ন, আমি জানার চেষ্টা করেছি কোনো আইনি বাধা আছে কি না (সাকিব আল হাসানের) দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে। আমি জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো আইনি বাধা নেই।’

‘সেক্ষেত্রে কোর্ট যদি কোন অর্ডার দেয়, সেটা কোর্টের বিষয়। এটাতো আর আমার বিষয় না। এখন পর্যন্ত কোনো আইনি বাধা নেই।’যোগ করেন আসিফ মাহমুদ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.