সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন : মোস্তফা সরয়ার ফারুকী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবার অংশগ্রহণ ছিলো উল্লেখ করে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘সবাই একটা জিনিসই চেয়েছে, সেটা হলো শেখ হাসিনার পতন।’ গতকাল বুধবার দিবাগত রাতে তার ভেরিভাইয়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলেন তিনি।
ওই পোস্টে তিনি বলেন, ‘২০২৪ সালে এসে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করেন এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকেন, তাহলে কি বলা যাবে? ছাত্র-জনতার আন্দোলনে জামায়াত ছিলো না, এই কথাটা কে বলেছে কবে? বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি, জামায়াত ও বাম দলসহ দল-মত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছেন, শেখ হাসিনার পতন।’

নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলনের কথা উল্লেখ করে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আরেকটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা না। যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে তখনও প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে, এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কিনা। জিও পলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতায় সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে। নুরুল হক নুরুদের নেতৃত্বে কোটা আন্দোলনে একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখলো এটা সরকার পতনের আন্দোলন হিসেবে সফল হবে না, তখন সবাই আবার চেপেও গেছে।’
তিনি বলেন, ‘এবারও পুরো জাতি ওয়াটার টেস্ট করেছে এবং করে ২০ জুলাই এর মধ্যে বুঝতে পেরেছে যে, এই আন্দোলনে সরকার পতন সম্ভব। ফলে মানুষ সরকার পতন ঘটিয়েছে!’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি প্রশ্ন রেখে এই চলচ্চিত্র নির্মাতা আরও বলেন, ‘আওয়ামী লীগের উচিত হবে ভাবা, কেন সবাই তাদের পতন চেয়েছে। ক্লিয়ার?’

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.